শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাঁশখালীর প্রধান সড়ক চার লেনে উন্নীত করতে হবে: আশিক

রিয়াদুল ইসলাম রিয়াদ , বাশঁখালী

বাঁশখালীতে অতীতে অনেক এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন। এমনকি গত ১৭ বছর স্বৈরাচার হাসিনা সরকারের এমপিরা বাঁশখালীতে প্রভাব বিস্তার করেছিলেন। কিন্তু বাঁশখালীতে কার্যত কোন উন্নয়ন হয়নি। বাঁশখালীর প্রধান সড়ক খুবই সংকীর্ণ। দুটি গাড়ি একসাথে ক্রস করতে পারে না। এই সড়কে অতীতে অনেক বড় দূর্ঘটনা হয়েছে, বর্তমানেও হচ্ছে। আমাদের অনেক আত্মীয়, প্রতিবেশী এই সড়কে প্রাণ হারিয়েছে। এই সড়কটা চার লেনে উন্নীত করতে সাধারণ মানুষ, রাজনীতিবীদ, শিক্ষার্থীসহ সবাইকে সোচ্চার হতে হবে। তাই দ্রুতই বাঁশখালীর প্রধান সড়ক চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।

শনিবার (২৮ জুন) বিকেলে বাঁশখালী উপজেলার শিলকূপ টাইমবাজারস্থ সুলতান কমিউনিটি সেন্টারে হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘বাঁশখালীর প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে যদি কোন গণতান্ত্রিক সরকার আসে, তাহলে আমাদের জোর দাবি থাকবে বাঁশখালীতে উচ্চ শিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য শিক্ষার জন্য একটা মেডিকেল কলেজ স্থাপন করার। আমি আশা করি, বাঁশখালীর সন্তানরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ভবিষ্যতে তারা হার্ভার্ড, অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করুক। আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে আমরা নতুন করে শিক্ষার আলো দেখতে পেয়েছি। এই আন্দোলনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। শিক্ষার্থীরা এদেশের সূর্য সন্তান। নতুন বাংলাদেশ গড়ার কারিগর। এদিকে জুলাই আন্দোলনে বাঁশখালীর চাম্বল, জলদি ও গুনাগারিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল। এ ঘটনায় যারা জড়িত ছিলেন তারা আজ মুক্ত বাতাসে। তাদেরকে গ্রেপ্তার করা হোক। তাদের বিরুদ্ধে মামলা করা হোক।’

আশিক আরও বলেন, ‘বাঁশখালীর উপকূলীবাসীর বেড়িবাঁধ নির্মাণে শত শত কোটি টাকা বরাদ্দ হয়। অথচ কোন কাজ হয়না। দূর্নীতি হয়। এক বছর আগে টেন্ডার হয়েছে। অথচ এখনো পর্যন্ত কোন কাজ শুরু হয়নি। কেউ যেন চুরি, চাদাবাজি, টেন্ডার বাজি করতে না পারে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। বাঁশখালী একটি সুন্দর উপজেলা। পূর্বে পাহাড় ও পশ্চিমে সমুদ্র। বাংলাদেশ তথা বিশ্বে এরকম উপজেলা নাই বললে চলে। তাই বাঁশখালীকে একটি পর্যটন উপজেলায় রুপান্তরিত করতে হবে।’

এ সময় হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হেলথকার্ড বিডি পরিচালক জসীম উদ্দীনের সঞ্চালনায়, মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরানুল হকের সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মাস্টার লোকমান হাকিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, যুবদল নেতা এসএম এমদাদ প্রমুখ।’

উল্লেখ্য: মফিজুর রহমান আশিক ২০১৩ সালে র‍্যাব কর্তৃক গুম হন ও ২০২২ সালে সিটিটিসির হাতে দ্বিতীয় দফায় গুম হয়ে ছিলেন। এছাড়া, তিনি ২০২৪ সালে ‘জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে আলোচিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...