শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুই সহযোগীসহ ৩৫ মামলার আসামি বার্মা সবুজ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ৩৫ মামলার আসামি বার্মা সবুজকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদের হিলভিউ এলাকা থেকে সুমন খান ও মোঃ জনি নামে দুই সহযোগীসহ শীর্ষ এই সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৭ জুন রাতে বায়েজিদ এলাকায় মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে সন্ত্রাসী বার্মা সবুজ তার দলবলসহ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। এসময় ভয়ভীতি দেখিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়াসহ বাদীকে হত্যার হুমকি প্রদান করে। এরপর আবার শনিবার সকালে বার্মা সবুজের নেতৃত্ব একদল সন্ত্রাসী ইউসুফের বাসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে ত্রাস সৃষ্টি করে নির্মাণাধীন বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে বাদী বায়েজিদ থানায় বার্মা সবুজসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন সময় বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী থানা এলাকায় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে চাঁদাবাজি ও জায়গা দখল ও আধিপত্য বিস্তার করে আসছিল।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...