শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৩১৫টি পণ্যের মান পরীক্ষা করবে বিএসটিআই, আগ্রাবাদে নতুন ভবন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

আমদানি-রফতানি বাণিজ্যে গতি আনার পাশাপাশি পণ্যের মান যাচাই ও পরীক্ষা-নিরীক্ষায় নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। আগে যেখানে মাত্র ৯২টি পণ্যের মান পরীক্ষা সম্ভব ছিল, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫টিতে।

দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (২৮ জুন) সকালে চট্টগ্রামের আগ্রাবাদে বিএসটিআই-এর নতুন ১০ তলা ভবনের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় তিনি গণঅভ্যুত্থানের শহীদ ফয়সাল আহমেদের মাকে সঙ্গে নিয়ে ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, “আধুনিক এই ভবন চট্টগ্রাম অঞ্চলের আমদানি-রফতানি বাণিজ্যে নতুন গতি আনবে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান আরও সুদৃঢ় হবে।”

তিনি নতুন ভবনের বিভিন্ন বৈদ্যুতিক, প্রকৌশল, রাসায়নিক ও ফিজিক্যাল ল্যাব ঘুরে দেখেন এবং ল্যাবসমূহের সরঞ্জাম ও সক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

চট্টগ্রাম বন্দর দিয়ে আসা পণ্য এতদিন ঢাকা কেন্দ্রিকভাবে পরীক্ষা করতে হতো, ফলে আমদানি-রফতানিকারকদের ঢাকায় গিয়ে সময় ও অর্থ ব্যয় করতে হতো।

এ বিষয়ে বিএসটিআই-এর মহাপরিচালক এস এম ফেরদৌস বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো আজ। এখন থেকে চট্টগ্রামেই ৩১৫টি পণ্যের মান পরীক্ষা ও সনদ দেওয়া সম্ভব হবে।

গণপূর্ত বিভাগের চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম শাহজালাল মজুমদার জানান, উন্নত বিশ্বের আদলে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ভবন। সব ধরনের আধুনিক সুবিধা ও প্রযুক্তি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...