সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। শুক্রবার (২৭ জুন) বিকেল পৌনে ৪টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের শেখ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসিল্যান্ড মো. সাইফুল ইসলাম জানান, তিনি বিকেলে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। শেখ পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ রং সাইড থেকে আসা একটি ভটভটি তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও তিনি ও গাড়ি চালক আজম অক্ষত থাকেন। দুর্ঘটনার পর গাড়িটি সার্ভিসিংয়ে পাঠিয়ে দিয়ে বিকল্প গাড়িতে গন্তব্যে পৌঁছান তিনি।
মো. সাইফুল ইসলাম বলেন, “ভটভটিটি এমনভাবে ধাক্কা দিয়েছে যে বড় দুর্ঘটনা ঘটতে পারত। চালকের সতর্কতার কারণেই বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। মহাসড়কে এসব ভটভটির চলাচল নিয়ে হাইওয়ে পুলিশের আরও কঠোর নজরদারি প্রয়োজন।”
আর এইচ/
