শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চীন-পাকিস্তানকে নিয়ে ‘ভারতবিরোধী’ কোনও জোট করছে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

কর্মজীবনের শেষ দিনে গত ২০ জুন কুনমিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করেন তখনকার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সেখানে ত্রিদেশীয় নতুন জোট গঠন এবং সেজন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা জানায় পাকিস্তান ও চীন। যদিও পরের দিন বিজ্ঞপ্তি দিয়ে এটিকে অনানুষ্ঠানিক বৈঠক বলে দাবি করে ঢাকা।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেছেন, চীন ও পাকিস্তানকে নিয়ে ‘ভারতবিরোধী’ কোনও জোট বাংলাদেশ গঠন করছে না। তিন দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক ছিল অফিসিয়াল উদ্যোগ, রাজনৈতিক কিছু নয়।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মূলত ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারের সুযোগে বেইজিং এই ত্রিপক্ষীয় জোট গঠন করছে বলেও দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

এ সময় ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং সেক্ষেত্রে সরকার কি করছে, তাও স্পষ্ট করেন উপদেষ্টা। তৌহিদ হোসেন জানান, ভারতের সাথে সম্পর্ক শীতল না হলেও এটা ‘রিআ্যাডজাস্টম্যান্ট’ বা পুনরুদ্ধার করার চেষ্টা চলছে।

এদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানের নিয়োগ হলেও এ দায়িত্বে উনি যোগ দিতে চাননি বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...