সোমবার, ১১ মে ২০২৬

কক্সবাজারে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারে আপন দুই বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই শওকত ওসমান (৩৫) খুন হয়েছেন।
জমি বিরোধ নিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে রেললাইনের ওপারে রামু থানার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শওকতের বাড়ি কক্সবাজার সদরের ভারুয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে। সদর থানার ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান জানান, জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো তিন ভাইয়ের মধ্যে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় দুই ভাই কাউসার ওসমান ও সাইফুল ইসলাম ছুরিকাঘাত করে শওকতকে গুরুতর জখম করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় শওকতের মামা শহীদুল ইসলামও আহত হয়েছেন। তিনি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিহতের মা রেহেনা বেগম জানান, “জমি নিয়ে প্রায়ই ঝগড়া হতো। বড় দুই ভাই শওকতকে জমি দিতে চায়নি। আমি আর আমার ভাই বাঁচাতে গেলে তাকেও ছুরি মারে।”

ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে। পুলিশ জানায়, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...