শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদক সেবনরত অবস্থায় চবিতে ৩ ছাত্রীসহ আটক ৯

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা সেবনরত অবস্থায় ৯ শিক্ষার্থীকে হাতেহাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এর মধ্যে ৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী রয়েছে।

গতকাল বুধবার (২৫ জুন) রাতে প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে চবির কলা ও মানববিদ্যা অনুষদের ক্যান্টিনের ছাদ এবং কলা ঝুপড়ির পাশ্ববর্তী ঝর্ণার কাছ থেকে তাদের আটক করা হয়েছে।

সূত্রে জানা যায়, পৃথক দুটি গ্রুপের মোট ৯ জনকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয়েছে। একটি গ্রুপে ৫ জন এবং আরেকটি গ্রুপে ৪ জন। ৪ জনের গ্রপটির একজন পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী। দুই গ্রুপের আটক মোট ৯ জনের মধ্যে রয়েছে ৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে চবির সহকারী প্রক্টর নাজমুল হোসাইন চট্টগ্রাম নিউজকে জানান, বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর ধারাবাহিকতায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে গতকাল পৃথক দুই স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় ৯ শিক্ষার্থীকে ধরা হয়েছে।

তিনি আরও জানান, আটক শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে, যেন পরবর্তীতে এ ধরনের কাজ না করে। পাশাপাশি কাউন্সিলিংয়ের জন্য তাদের নিজ নিজ বিভাগে প্রেরণ করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...