শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা: শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠে সিএমপি প্রধান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৫। এ উপলক্ষে নগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজি হাসিব আজিজ বিপিএম।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তিনি চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবং সিএমপি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে কমিশনার পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা, শিক্ষার্থীদের চলাচল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং যানজট ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

তিনি সাংবাদিকদের জানান, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির সব ইউনিট সমন্বয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, সিএমপি কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনাগুলো সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা তদারকির জন্যও বিশেষ নজরদারি চলছে।

পরিদর্শনকালে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...