বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশা করে মদ পরিবহনের সময় মিজানুর রহমান(২৭) নামের এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের কঞ্জুরী গ্রামের বাদুরতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় আটক করা অটোরিকশায় (চট্টগ্রাম-থ-১৫-১০৫৫) তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তা ভর্তি ১৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মিজানুর রহমান শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রামের নুরা সওদাগর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে অটোরিকশা চালক মিজানুরকে আজ বৃহস্পতিবার (২৬ জুন) আদালতে পাঠানো হয়েছে।
আর এইচ/
