শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এসএসসি-এইচএসসিতে

২৮-৩০ পেলেও আর পাশ নয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দীর্ঘদিন ধরে পাবলিক পরীক্ষায় খাতা মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত ‘সহানুভূতির নম্বর’ দেওয়ার প্রথা থেকে সরে আসছে সরকার। ফলে এখন থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ২৮ বা ৩০ নম্বর পেলে আর ৩৩ নম্বর বানিয়ে পাশ করিয়ে দেওয়া হবে না। একইসঙ্গে অপ্রাসঙ্গিক উত্তর লেখার জন্য নম্বর দেওয়ার অলিখিত নিয়মও বাতিল করা হয়েছে।

শিক্ষার প্রকৃত মান যাচাই ও মূল্যায়ন প্রক্রিয়াকে আরও বাস্তবধর্মী করতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে চলতি বছর থেকেই পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যেতে পারে।

দীর্ঘদিন ধরেই দেশে এসএসসি-এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে উদারনীতি অনুসরণ করা হচ্ছিল। বিশেষ করে ২০১০ সালে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালুর পর থেকে ‘খাতায় কিছু থাকলেই নম্বর’ দেওয়ার যে মৌখিক নির্দেশনা পরীক্ষকদের দেওয়া হতো, তা শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে দেশ-বিদেশে।

একজন প্রধান পরীক্ষক উদাহরণ দিয়ে বলেন, ‘হাজী মুহম্মদ মুহসীনকে কেন দানবীর বলা হয়?’— এমন প্রশ্নের উত্তরে কেউ লিখেছিল, “তিনি দানব ও বীর ছিলেন, তাই তাকে দানবীর বলা হয়।” তবুও সেই উত্তরের জন্য পরীক্ষক নম্বর দিয়েছিলেন।

এ বিষয়ে শিক্ষাবিদরা বলছেন, এই সিদ্ধান্ত শিক্ষার গুণগত মান বাড়াতে সহায়ক হবে। দীর্ঘদিন ধরে পাসের হার বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতা শিক্ষাকে অনেকাংশে ক্ষতিগ্রস্ত করেছে। তাই এখন সময় এসেছে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নের।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, “সংখ্যার চেয়ে গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ। ভালো ফল পেয়ে ছাত্র যদি মানসম্পন্ন কলেজে ভর্তি হতে না পারে, তাহলে সেই ফলের মূল্য নেই।”

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “খাতা মূল্যায়নে আমরা বাস্তবধর্মী ও সঠিক পদ্ধতির ওপর জোর দিচ্ছি। পরীক্ষকেরা যাতে নিরপেক্ষভাবে মূল্যায়ন করেন, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...