বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাউজানে বালিচাপা দেওয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের রাউজানেহ বাগোয়ান ইউনিয়নের বোট ঘাটা কর্ণফুলী নদীর পাড়ে বালিচাপা দেওয়া অবস্থায় রুপন নাথ (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রুপন নাথ ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিন নাথ পাড়ার ননী গোপাল নাথের ছেলে।

বুধবার (২৫ জুন) সাড়ে ৯টায় উপজেলার বাগোয়ান ইউনিয়নের যুগীপাড়া, বোট ঘাটা কর্ণফুলী নদীর পাড়ে তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। একটি গাছের নিচে কয়েকটি গাছের টুকরোর পাশে লাশটির মস্তক বালুর নিচে, শরীর ছিল পাতা দিয়ে ঢাকা। পাশে ছিল একটি রশি।

স্থানীয়রা জানান, সকালে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। রুপন নাথ মানসিক বিকারগস্ত ছিলেন দাবি তাদের। রুপন নাথ  এখানে সেখানে ঘুরে বেড়াতেন। বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন তিনি। ফলে পরিবারের সদস্যরাও তার নিয়মিত খোঁজখবর রাখতেন না। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা।

এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। কিভাবে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

আরও পড়ুন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।নবনির্বাচিত কমিটিতে সভাপতি...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...