মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বান্দরবানে ইউপিডিএফের ৬ সদস্য আটক

অনলাইন ডেস্ক

বান্দরবানে চাঁদাবাজিসহ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) ৬ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার রাতে সেনাবাহিনী আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। এরা হলেন-অজিত চাকমা (৩৯), রিপন চাকমা প্রকাশ শমেষ (৪৪), অনিয়ন চাকমা (২৩) ওয়াইসে মারমা (২৮), বীর কুমার ত্রিপুরা (২৯) এবং সুখেন তঞ্চঙ্গ্যা (২৫)।

আইনশৃংখলা বাহিনী জানায়, বান্দরবান জেলা সদরসহ লামা-সূয়ালক সড়ক, চিম্বুক সড়ক, বালাঘাটা-রাঙামাটি রাজবিলা সড়ক, রোয়াংছড়ি-বাঘমারা সড়কসহ আশপাশের এলাকাগুলোতে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরণের অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিকের অস্ত্রধারীরা।

খবর পেয়ে যৌথ খামার, তালুকদার পাড়াসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। এরা সকলেই ইউপিডিএফ গণতান্ত্রিকের সক্রিয় সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬ জন সদস্যকে সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...