কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও কর্মকর্তারা।
সভায় জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন এবং শহীদ পরিবারের যথাযথ সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে তালিকাভুক্তদের তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত দাবিদারদের চিহ্নিত করে যথাযথ রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা হবে।
আর এইচ/
