শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি মৌসুমে আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো জহির উদ্দিন ভুঁইয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, শিবু কান্তি নাথ, ফরিদুল আলম, দূর্গা পদ দেব, মো. আলাউদ্দিন ও জয়নাল আবেদীন।

এসময় পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ২০০ জন কৃষককে

৫ কেজি আমন উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

 

প্রধান অতিথি ইউএনও রহমত উল্লাহ বলেন, কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। “সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও টেকসই করতে কাজ করে যাচ্ছে।

সরকার প্রদত্ত সুবিধা যথাযথ কাজে লাগিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে।

কৃষি কর্মকর্তা মো আতিক উল্লাহ বলেন, উপজেলার কৃষকরা আমন ধান চাষে আগ্রহী, কারণ এতে খরচ কম এবং ফলন বেশি। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উদ্বুদ্ধ করবে এবং খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জনে অবদান রাখবে।”

এই কর্মসূচির মাধ্যমে কৃষকেরা লাভবান হবেন এবং কৃষি নির্ভর এই উপজেলার অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে।

দেবাশীষ বড়ুয়া রাজু

বোয়ালখালী চট্টগ্রাম

০১৮১৯৮২৫০১৩।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...