চট্টগ্রামের পটিয়া থানার ডাকাতি মামলার আসামি মোঃ রিয়াজ প্রকাশ রিয়াদ (৩৫)- কে গ্রেপ্তার করেছে র্যাব -০৭।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের কদম রসুল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার রিয়াদ সীতাকুণ্ডের মতিন মাষ্টার বাড়ির মোঃ কামালের ছেলে। তার বিরুদ্ধে জেলার পটিয়া থানায় ডাকাতি মামলা রয়েছে বলে জানা যায়। যার মামলা নং – ৪২। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
আর এইচ/
