শনিবার, ২৯ আগস্ট ২০২৬

র‌্যাবের অভিযানে দুই পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া ও রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। তাদের একজন অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি, অন্যজন এক যুগ ধরে আদালতের দণ্ডপ্রাপ্ত হয়ে আত্মগোপনে ছিলেন।

বুধবার (২৫ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, পটিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি অপহরণ ও চাঁদাবাজির একাধিক মামলার পলাতক আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, ২৪ জুন রাত ১০টা ২০ মিনিটে রাঙ্গুনিয়ার মধ্য পারুয়া এলাকায় অভিযান চালিয়ে মো. আবু তৈয়ব (৪৫) নামে আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ইউনুস মেম্বারের ছেলে। ২০১৩ সালে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া দুটি মামলায় তিনি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন। দীর্ঘ এক যুগ ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তাকেও যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়েই অভিযোগের সত্যতা স্বীকার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...