বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

উখিয়ায় পাহাড়ে ডাকাতদের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ, এক জনের মৃত্যু

অন্তর দে বিশাল, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের  নিদানিয়া নুরের ডেইল এলাকার গহিন পাহাড়ে ডাকাতদের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। 

এদের মধ্যে নুরুল আমিন ওরফে বাবুল (৪২) নামের এক জনের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সোমবার (২৩ জুন) রাত আটটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া নুরের ডেইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসহাকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরের ডেইল পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত হঠাৎ হামলা চালায়। গুলি ছোঁড়া হয় টার্গেট করে। বাবুল ও তার ভাই দুজনেই গুলিবিদ্ধ হন।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাবুলের মৃত্যু হয়। আহত ভাইকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব আবু তাহের বলেন রাজধানীর পল্লবীতে ছোট্ট নিষ্পাপ শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড যেন পুরো দেশকে স্তব্ধ...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জামায়াতপন্থী সাত...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সব পক্ষকে সঙ্গে নিয়েই গণমাধ্যম সংস্কারে কাজ করতে চায় সরকার।বুধবার (২০ মে) রাজধানীর দ্য ওয়েস্টিন...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম...