খাগড়াছড়ির রামগড়ে বাস খাদে পড়ে যাত্রীসহ ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি খাগড়াছড়ি যাচ্ছিল।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, খাগড়াছড়িগামি বাসটি রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর নামক স্থানে পৌঁছলে ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার শুরু করে। পরে পুলিশ, বিজিবি ও ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আহতদের উদাধার করে জালিয়াপাড়ায় বিজিবি হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন-নজরুল ইসলাম, বাসের হেলপার রমজান আলী,তানিয়া, হাজেরা বেগম, বাসের সুপারভাইজার আজাদ, জাহিদা আক্তার, মো: রেজওয়ান, খোরশেদ আলম ও মো: ইব্রাহিম।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে পোঁছে উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব পালন করি।
আহতদের বিজিবি হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি খাদ থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে। চালক পলাতক রয়েছে।
আর এইচ/
