মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাংলাদেশে চালু হলো গুগল পে, ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে।  রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করছে দেশের অন্যতম বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক। সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা। গুগল পে’র সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়া প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সিটি ব্যাংক এক নতুন মাইলফলক স্থাপন করলো।

গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং সহজে অর্থ লেনদেন করতে পারবেন। স্মার্টফোনের মাধ্যমে যেকোনও পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে — দেশ বা বিদেশে — ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে। এতে আর প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন থাকবে না। উল্লেখযোগ্যভাবে, গুগল এই লেনদেনের জন্য কোনও অতিরিক্ত ফি নিচ্ছে না।

প্রথম ধাপে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। এজন্য গ্রাহকদের গুগল পে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে, নিজ কার্ডের তথ্য যুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হয়ে গেলে, যেকোনও দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই সহজে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকালে আন্তর্জাতিক...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...