বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পতেঙ্গায় গলায় ছুরিকাঘাত করে বৃদ্ধকে হত্যা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন চৌধুরী পাড়া এলাকায় মো. রমজান আলী (৬০) প্রকাশ ‘মোবারকের বাবা’ নামে এক বৃদ্ধকে রাতের আঁধারে গলায় ও শরীরে বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

গত ২২ জুন রবিবার সকালে স্থানীয়দের খবরে নির্মাণাধীন ওই ভবনের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের গলায় ও শরীরে ছুরির আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশ হত্যা বলে ধারণা করছে। নিহত মো. রমজান আলীকে স্থানীয়ভাবে ‘মোবারকের বাবা’ নামেই চিনেন।

স্থানীয়রা জানিয়েছেন, মো. রমজান আলী দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। তবে কারও সঙ্গে তার বিরোধ ছিল কি না, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, রবিবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে লাশ উদ্ধার করি।
নিহতের শরীরে গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়।

তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিটকে ঘটনাস্থলে ডেকেছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...