বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নজরুল জয়ন্তীতে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কবি নজরুল একাডেমি চট্টগ্রামের আয়োজনে নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২১শে জুন) বিকেলে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের খুলশি কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থী।

উম্মে সালমা নিঝুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিনিয়র সহকারী কমিশনার আহমেদ হাসান।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক  ড.কামাল উদ্দিন,  দৈনিক এই বাংলার নির্বাহী সম্পাদক ও কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উপদেষ্টা ওয়াহিদ জামান।

সিনিয়র সহকারী কমিশনার আহমেদ হাসান বলেন, সার্বজনীন কবি নজরুলকে জানার এবং বুঝার একটি প্রজন্ম প্রয়োজন। শুধু পাঠ্যক্রমের মধ্যে নজরুলকে সীমাবদ্ধ রাখার কারণে দেশের শিশু কিশোররা নজরুলের বিস্তৃতি  সম্পর্কে জেনেছে কম। কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, অসংখ্য গানের রচয়িতাও। তিনি শুধু গীতিকার নন, অভিনেতাও। এমনকি একজন রাজনীতিবিদও ছিলেন তিনি।

নজরুল গবেষক ড. কামাল উদ্দিন বলেন,  ভারতবর্ষ যখন ইংরেজদের সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করছে তখন ১৯২১ সালে গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়। সেই সময় অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য অনেক ভারতীয়কে কারাগারে বন্দি করা হয়। তখন কাজী নজরুল ইসলামকে বন্দি করা হয়। কবি নজরুল কখনো তিনি প্রেমিক, কখনো বিদ্রোহী আবার কখনো বাউণ্ডুলে। সাহিত্য ও সংগীতে এমনই তাঁর প্রকাশভঙ্গী। ‘

সাংবাদিক ওয়াহিদ জামান বলেন, আজীবন সংগ্রামী ও চিরস্বাধীনচেতা এক মহামানবের মহাকাব্যিক, মহাবীরের নাম কবি কাজী নজরুল ইসলাম। নজরুল সমগ্র বিশ্বের আপামর মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরস্মরণীয়, বরণীয় হয়ে মহাকালের মহাবিস্ময় হিসেবে চিরভাস্মর হয়ে থাকবেন। ‘

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি নজরুল একাডেমি চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক মো: নুরনবী,  পরিচালক জেবুন নাহার শারমিন ও সহকারি আবৃত্তি প্রশিক্ষক স্নিগ্ধা বড়ুয়া, কারিশমা কবির ঐশী, উম্মে সালমা নিঝুমসহ অনেকে।

অনুষ্ঠানে একক নজরুল সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নজরুল সংগীত শিল্পী তনুশ্রী দাস ও সোমা শীল। পরে, কবি নজরুল ইসলামের গান, ছড়া, কবিতা আবৃত্তিতে মঞ্চ মাতান একাডেমির শিক্ষার্থীরা।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব আবু তাহের বলেন রাজধানীর পল্লবীতে ছোট্ট নিষ্পাপ শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড যেন পুরো দেশকে স্তব্ধ...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সব পক্ষকে সঙ্গে নিয়েই গণমাধ্যম সংস্কারে কাজ করতে চায় সরকার।বুধবার (২০ মে) রাজধানীর দ্য ওয়েস্টিন...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার...