বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

উখিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃত্যু

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। প্রবাসী রবিউল আলম ও তার স্ত্রী ইয়াছমিন আক্তারের ঘরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের সবাই মাত্র দুই দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেছে।

গত মঙ্গলবার (১৭ জুন) কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন ইয়াছমিন।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেন গাইনী বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমী ও সার্জন ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার। নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও বুধবার সকালে প্রথম সন্তানের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাত থেকে সকাল পর্যন্ত একে একে বাকিরাও পৃথিবী ছেড়ে চলে যায়।

এই মর্মান্তিক ঘটনায় পরিবারটি ভেঙে পড়েছে। নিহতদের আত্মীয় আবুল ফয়সাল ফাহিম বলেন, “চার সন্তানের আগমনে আমরা স্বপ্ন দেখছিলাম। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হলো।” পিতা রবিউল আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় ছিল। ভাবিনি এই আনন্দ এতটা ক্ষণস্থায়ী হবে।”

মা ইয়াছমিন আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চার নবজাতকের অকাল মৃত্যুতে পুরো মোছারখোলা এলাকা ও কক্সবাজার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...