রবিবার, ১৯ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন চকরিয়ার শাউরিন আহমদ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন চকরিয়ার মেয়ে শাউরিন আহমদ খান। গত ১৮ জুন একাউন্টিং ডিপার্টমেন্টে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি।

শাউরিন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাহাব উদ্দিন আহমদ খান ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম বুলবুল জান্নাতের মেয়ে। একভাই এ দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তাঁর স্বামী আনিসুজ্জামান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শাউরিনের শিক্ষাজীবনও সাফল্যেভরা। তিনি ২০১৪ সালে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫.০০ ও ২০১৬ সালে চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫.০০ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাউন্টিংয়ে ভর্তি হয়ে ২য় স্থান অর্জন করে বিবিএ এবং প্রথম স্থান অর্জন করে এমবিএ পাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয় BUP তে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

শাউরিন বলেন, শিক্ষকতা আমার শখ ছিল। আল্লাহ আমার শখ পূরণ করেছেন। এখন দেশ ও জাতিকে দেওয়ার পালা। নিজের নৈতিকতাবোধ থেকে আমি সেই চেষ্টা করে যাবো। তিনি বলেন, নিজের ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া পৃথিবীর সবচেয়ে আনন্দের ও সম্মানের। চকরিয়ার মত মফস্বল শহরে জন্ম নেওয়া একজন মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশসেরা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে সম্মানিত করার জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় অঙ্গনে নারিকেল চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।আন্দোলনরত শিক্ষার্থীরা...