বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফটিকছড়ির ধুরুং খালে আবারও এক নারী নিখোঁজ, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

মামুন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খালে আবারও ঘটলো নিখোঁজের ঘটনা।আজ (১৮ জুন) দুপুরে উত্তর কাঞ্চননগর ফরেস্ট অফিস সংলগ্ন কালাপানিয়া এলাকার রেজিয়া বেগম (৪৫) গোসল করতে গিয়ে নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো দুপুরে রেজিয়া বেগম খালে গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময় পরও তিনি বাড়ি ফেরেননি। পরে স্থানীয়রা খালের পাড়ে গিয়ে তার কাপড়চোপড় পড়ে থাকতে দেখেন। এরপর থেকেই খালের আশপাশে তল্লাশি শুরু হয়।

স্থানীয়রা নিজেরাই সন্ধ্যা পর্যন্ত পানিতে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। রাত ১০টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ রেজিয়া বেগম মৃত মাহাবুল আলমের স্ত্রী।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগেই এই ধুরুং খালের মানিকপুর অংশে নানি ও নাতনি গোসল করতে নেমে নিখোঁজ হন এবং পরে দু’জনেরই মরদেহ উদ্ধার হয়।

একই খালে একের পর এক এমন দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ—এত সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসেনি। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...