বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চমেকে অ্যাম্বুলেন্স ভাড়ায় ‘মাস্তানি’ চলবে না: হুঁশিয়ারি মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও লাশ পরিবহনে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে কোনো ধরনের মাস্তানি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১৮ জুন) দুপুরে ‘রোগী ও লাশ পরিবহন নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্স ভাড়া যৌক্তিকীকরণ’ বিষয়ক এক সভায় তিনি বলেন, “আমার গাড়িতেই নিতে হবে—এমন জবরদস্তি চলবে না। রোগী যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেখানেই যাবে। কোনো অভিযোগ পাওয়া গেলে কোনো অজুহাত গ্রহণ করা হবে না।”

সভায় জেলা প্রশাসন, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ, বিআরটিএ ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নতুন করে অ্যাম্বুলেন্স ভাড়া ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই নতুন ভাড়া কবে থেকে কার্যকর হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় এবং বাহিরের গাড়িকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ছিল। রোগীর স্বজনদের জিম্মি করে নির্দিষ্ট মালিকানাধীন গাড়ি ব্যবহারে বাধ্য করার অভিযোগও উঠেছে।

সবশেষ গত মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ প্রসঙ্গে মেয়র শাহাদাত বলেন, “অ্যাম্বুলেন্স চালক ও ওয়ার্ড বয়দের মধ্যে দীর্ঘদিনের যোগসাজশ আছে। রোগী মারা গেলে ওয়ার্ড বয়রা নিজেরাই গাড়ির ব্যবস্থা করে, এতে চালক-মালিকরা সবসময় জানেও না। এমন দুর্নীতি রোধে এখনই ব্যবস্থা নিতে হবে।”

তিনি হাসপাতালের পরিচালককে ইন্টার্ন চিকিৎসক, ওয়ার্ড বয়, চতুর্থ শ্রেণির কর্মচারী ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের নিয়ে পৃথক আলোচনা করার আহ্বান জানান।

সভায় মেয়র আরও বলেন, প্রতিটি অ্যাম্বুলেন্সে রোগী ও লাশ পরিবহনের অনুমোদিত ভাড়ার তালিকা, মালিক ও চালকের তথ্য, পরিবহন কোম্পানির কাগজপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি ফিটনেস, যাত্রী আসনের মান ও চালকের সক্ষমতা যাচাই করাও নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমান উল্লাহ জানান, “আমরা আগের চেয়ে ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলাম। তবে আলোচনার ভিত্তিতে তা ১০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। মেয়রের অনুমোদনের পর নতুন ভাড়া কার্যকর হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...