বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফটিকছড়িতে খালে ডুবে নানী-নাতনীর মর্মান্তিক মৃত্যু

মোঃ মামুন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী ও নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট মানিকপুর গ্রাম ৯ নম্বর ওয়ার্ডের অংশে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বিকেল পৌনে ৪টার দিকে নিখোঁজ নানী শাহানু আকতারের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।  এর প্রায় আরো এক ঘন্টা পর  নাতনী মুনতাহারের (৭)  মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহানু আকতার ওই এলাকার বদিউল আলমের স্ত্রী এবং মুনতাহা মোহরম আলীর তৃতীয় মেয়ে।

এর আগে দুপুরে কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট সানিকপুর গ্রাম ৯ নম্বর ওয়ার্ডের অংশে নানী হাসনু বেগম – নাতনি মুনতাহাকে খালে গোসল করাতে নিয়ে গিয়েছিলেন। এসময় নাতনি মুনতাহা খালে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে নানীও পানিতে ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনির। তিনি বলেন, দুপুরে নানী আর নাতনি গোসল করতে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে আমরা গিয়ে নানী শাহানু আকতারের  মরদেহ উদ্ধার করেছি। নিখোঁজ নাতনিকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এর প্রায় আরো এক ঘন্টা পর নাতনী মুনতাহারের (৭)  মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নাতনি মুনতাহা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে নানি মুনতাহাকে নিয়ে খালে গোসল করতে গিয়েছিলেন। এসময় নাতনি মুনতাহা খালে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে নানিও পানিতে ডুবে যায়।

মাত্র ১০ দিন আগে একই ধুরুং খালের সুন্দরপুর অংশে আরেক শিশুর মৃত্যু ঘটে। একই খালে আবারও এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...