রবিবার, ১০ মে ২০২৬

চট্টগ্রামে সাড়ে ৭ লক্ষাধিক টাকার চোরাই কাপড়ের রোল উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৫১টি কাপড়ের রোলসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম)।

 গ্রেপ্তারকৃতরা হলো-মো. আকবর আলী (২৬), মো. শহিদুল ইসলাম জীবন (২৭), মো. আব্দুল করিম হৃদয় (২৭) ও মো. হাছান (২৬)।

 রবিবার (১৫ জুন) রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গত ৬ জুন বিকাল সাড়ে ৪টায় হালিশহরের বড়পুল এলাকার একটি গোডাউনের সামনে ২২০টি কাপড়ের রোল ভর্তি একটি কাভার্ডভ্যান রেখে চালক ঈদ করতে বাসায় যায়। পরে ৮ জুন বিকেলে চালক এসে দেখে গাড়ির লক খোলা। বিষয়টি চালক মালিকপক্ষকে জানালে তারা দ্রুত এসে দেখেন গাড়ি থেকে ৫১ রোল কাপড় চুরি হয়। এ ঘটনায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে  হালিশহর ও বন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। এরপর তাদের দেয়া তথ্যমতে টেরিবাজার এলাকার একটি গোডাউন থেকে এসব কাপড় উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে বন্দর কেন্দ্রিক চোর চক্রের সক্রিয় সিন্ডিকেট গড়ে তুলেছে তারা। বিভিন্ন দেশ থেকে আমদানী করা পণ্য সামগ্রী পরিবহনের সময় পথিমধ্যে গাড়ি থেকে সু-কৌশলে চুরি করে চোরাই মালামাল অসাধু ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ৫১টি কাপড়ের রোলের মূল্য ৭ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...