রবিবার, ১০ মে ২০২৬

মীরসরাইয়ে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের মীরসরাইয়ে বালুবোঝাই পিকআপের ধাক্কায় সিএনজি চালকের স্ত্রী ও শিশুপুত্রসহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। দুর্ঘটনায় প্রথমে সিএনজি চালক জিয়া উদ্দিন বাবলুর চাচাত ভাই সাইফুল ইসলাম শাহিন (১৭) ঘটনাস্থলে নিহত হন। পরবর্তীতে চমেক হাসপাতালে সিএনজি চালকের স্ত্রী সুমি আক্তার (২৫) ও ছেলে মানারুল (৩)মারা যায়।

আজ শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় বারইয়ারহাট-রামগড় সড়কের চিনকিরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহতদের প্রথমে বারইয়ারহাট বিএম হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলেও সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনায় সাইফুল ইসলাম শাহিন (১৭) ঘটনাস্থলে নিহত হলেও- সিএনজি চালক জিয়া উদ্দিন বাবলু (৩০), তার স্ত্রী সুমি আক্তার (২৫), তার মেয়ে তানিশা (৭) ও ছেলে মানারুল (৩)আহত হয়েছিলেন।
আহত এবং নিহতরা সবাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম বামনসুন্দর এলাকার বেলু বলী বাড়ির বাসিন্দা।

‎পুলিশ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চিনকীরহাট এলাকায় একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সিএনজি এবং বালুবোঝাই পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এই সিএনজিতে করে সিএনজি চালক জিয়া উদ্দিনের পরিবার তার শ্বশুড় বাড়িতে যাচ্ছিলেন।

আহত সিএনজিচালক জিয়া উদ্দিন বাবলুর ভাই সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আমার ভাই তার ও মেয়ে বেঁচে গেলেও স্ত্রী এবং ছেলেকে বাঁচাতে পারিনি। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৮টার দিকে মা ও ছেলে মারা যায়। আমার ভাইয়ের অবস্থাও ভালো না।

‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, চিনকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মীরসরাইয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হলে স্ত্রী ও ছেলে মারা গেছে।

‎চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...