বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের ভাই নিহত, চালক-স্ত্রী-পুত্রসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের মিরসরাইয়ে মিনি ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের ভাই নিহত এবং স্ত্রী-পুত্র ও মেয়েসহ ৪ জন আহত হয়েছেন।

আজ শনিবার (১৪ জুন) বিকেলে বারইয়ারহাট-রামগড় সড়কের চিনকিরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত কিশোরের সাইফুল ইসলাম শাহিন (১৭)  সিএনজি চালক জিয়া উদ্দিন বাবলুর চাচাত ভাই।
আহতরা হলেন সিএনজি চালক জিয়া উদ্দিন বাবলু (৩০), তার স্ত্রী সুমি আক্তার (২৫), মেয়ে তানিশা (৯) ও ছেলে মনিরুল (৩)।

আহত সিএনজি চালক জিয়া উদ্দিন বাবলু জানান, শনিবার বিকেলে পরিবার নিয়ে করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে শ্বশুড় বাড়িতে যাচ্ছিলেন। এসময় তার সিএনজিটি চিনকিরহাট এলাকায় পৌছালে বিপরীতমুখী একটি বালু বোঝাই মিনি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবলুর চাচাতো ভাই শাহীন নিহত হয়। এসময় সিএনজির ড্রাইভার বাবলু, স্ত্রী সন্তান নিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্বার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে ভর্তি করায়। পরে তাদের গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, চিনকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...