বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আমাদের শিক্ষা পদ্ধতি হতে হবে আনন্দ মুখর: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, গুণীজনরা হচ্ছেন দেশ ও সমাজের অগ্রণী প্রদর্শক। আর শিক্ষার্থিরা হচ্ছেন সে পথের পথিক। উভয়ের সম্মান জানিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আজ যে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো তা সত্যিই অনুকরণীয়।

তিনি বলেন, শিক্ষা মানুষকে বিনয় করে। সকলের মধ্যে শিক্ষার ছোঁয়া পড়লে সমগ্র বাংলাদেশ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। প্রকৃত শিক্ষা যে অর্জন করেছে সে কখনো অহংকারী হবেনা। সে কখনো দাম্ভিক হবেনা। সেগুলো পরিহার করে নম্র  ও বিনয়ী হবে। শিক্ষা মানুষকে বিনয় করে। একজন ছাত্র যদি শিক্ষক ও পরিবারের মধ্যে থেকে সঠিক শিক্ষা পায় সে ছাত্র কখনো দম্ভ দেখাবেনা সে বিনয়ী হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য করা যাবেনা। শিক্ষা হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার প্রধান মাধ্যম এ ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে।

শুক্রবার ১৩ জুন বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বৈকালিক ভৈষজ্য সংঘদান, ধর্মসভা, গুণীজন সংবর্ধনা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ ও কৃতি শিক্ষর্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেন,মহামতি গৌতম বুদ্ধ সুস্পষ্টভাবে জ্ঞান আহরণ ও মূল্যবোধ সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেছিলেন। সেই আড়াই হাজার বছর আগে প্রচারিত গৌতম বুদ্ধের বাণী আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন ঘটাতে পারলে প্রত্যেকের বাস্তবজীবন সফল ও সুন্দর হবে। তিনি বলেন আমাদের শিক্ষা পদ্ধতি হতে হবে আনন্দ মুখর। যেখানে মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে একজন ভালো মানুষ হওয়ার পথে নিজেকে গড়ে তুলতে পারে। প্রতিযোগিতামুলক শিক্ষা কখনো ভালো মানুষ সৃষ্টি করতে পারেনা।

তিন পর্বের অনুষ্ঠানে প্রথমে ধর্মীয় অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে গুণীজন ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়াম্যানসহ ট্রাস্টিদের সংবর্ধনা, তৃতীয় পর্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার-টিভি শিল্পীরা। বর্ণাঢ্য অনুষ্ঠানে আশির্বাণী প্রদান করেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু একুশে পদকপ্রাপ্ত, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির।

তিন পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া ও বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া।

অনুষ্ঠানের উদ্বোধন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন- সকল ধর্ম ও গোত্রের ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে সমাজ ও দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমি চাই আমাদের কারো মধ্যে হানাহানি থাকবেনা বৈষম্য থাকবেনা সেভাবেই এই দেশকে আমরা সকলের আন্তরিক সহযোগিতায় গড়ে তুলবো। তিনি বলেন এই শহরটা আমাদের সকলের এটিকে সুন্দর ও পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব নিজ উদ্যোগে পালন করতে হবে।
বক্তব্য রাখেন, উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাস্থবির, সদ্ধর্মনিধি উপসংঘরাজ ধর্মদর্শী মহাস্থবির।

অনুষ্ঠানে বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরুপ দেশবরেণ্য প্রতিথযশা ৫ গুণীব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত টাঙ্গাইল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ও ভাষাসংগ্রামী প্রতিভা মুৎসুদ্দী, একুশে পদক ও বাংলা একাডেমি পদকে ভূষিত বরেণ্য ছড়াকার সুকুমার বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত লেখক-সাহিত্যিক সুব্রত বড়ুয়া, সাহিত্যিক-গবেষক, সংগঠক অধ্যাপক বাদল বরণ বড়ুয়া ও একুশে পদকপ্রাপ্ত, লেখক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া ও বিশিষ্ট শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব স্বপন কুমার চৌধুরী। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, মেজর (অবঃ) ডাঃ অজয় প্রকাশ চাকমা, ব্যাংকার (অবঃ) মং হলা চিং, রাজনীতিবিদ সুশীল চন্দ্র বড়ুয়া, রাজীব কান্তি বড়ুয়া, রুবেল বড়ুয়া ও অধ্যাপক ববি বড়ুয়া।

ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির, ড. সৌমেন বড়ুয়া ও রুমিলা বড়ুয়া’র সঞ্চালনায় গুণীজনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, দানশীল ব্যক্তিত্ব স্বপন বড়ুয়া চৌধুরী।

তিন পর্বের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুগ্ম মহাসচিব (অবঃ) ফরেষ্ট রিসার্চ অফিসার অরুন কুমার বড়ুয়া, দেবু, বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি, প্রাথমিক জেলা শিক্ষা অফিসার (অবঃ) রিটন কুমার বড়ুয়া ও উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (অবঃ) ইঞ্জিনিয়ার অসীম কুমার বড়–য়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভদন্ত বসুমিত্র মহাস্থবির, প্রজ্ঞানন্দ মহাস্থবির, শাসনানন্দ মহাস্থবির, পরমানন্দ মহাস্থবির, শীলভদ্র মহাস্থবির, প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, ড. ধর্মকীর্তি মহাস্থবির, শাসনশ্রী মহাস্থবির, বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান সপু বড়ুয়া ।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশের বৌদ্ধ সমিতির বার্ষিক প্রকাশনা সংগঠনের প্রকাশনা সম্পাদক রাঙামাটি সরকারি কলেজের (অবঃ) অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার সম্পাদনায় ‘বিশ্বমৈত্রী’ প্রকাশিত হয়। প্রকাশনায় বিশিষ্ট লেখকদের লেখা ছাড়াও গুণীজনদের সংক্ষিপ্ত জীবনী স্থান পায়।

লায়ন আদর্শ কুমার বড়ুয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়া শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...