বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. রাফি চৌধুরী (১৯) ও মো. বাপ্পি (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাফি চৌধুরী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নাজিম উদ্দিন লিটনের ছেলে ও মো. বাপ্পি একই এলাকার মো. বাবুলের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রাফি ও বাপ্পি তাদের আরও কয়েকজন বন্ধুসহ শুক্রবার সকাল ৬ টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নিজ বাড়িতে থেকে ভ্রমণের জন্য মোটরসাইকেলযোগে (চট্ট মেট্রো ল-১৫-৫৩৬৮) বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। রাফি ও বাপ্পি একটি মোটরসাইকেলে ছিলেন। একই দিন সকাল ৮ টার দিকে তারা সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকানে এসে পৌঁছালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে তাদের বহনকারী মোটরসাইকেলটি স্বজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। ওই সময় তাদের বহরে থাকা অন্য বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায়  রাফিকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় গুরুতর আহত অবস্থায় বাপ্পিকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত রাফির চাচা মোরশেদ চৌধুরী বলেন, আমার ভাতিজা রাফি তার বন্ধুদের সাথে মোটরসাইকেলযোগে সকালে নিজ বাড়ি থেকে ভ্রমণের জন্য বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। পথিমধ্যে তাদের বহনকারী মোটরসাইকেলটি মৌলভীর দোকান নামক এলাকায় পৌঁছলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে আমার ভাতিজা রাফি ও তার বন্ধু বাপ্পি গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে এসেছি। দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলটি স্বজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...