রবিবার, ১০ মে ২০২৬

চকরিয়ায় মাছের প্রজেক্ট ডাকাতির ঘটনায় আটক-৪

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রামীণ ব্যাংকের আওতাধীন ৩০০ একর মাছের প্রজেক্ট ডাকাতির ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে বিকাল থেকে শুরু রাত ১১ টা পর্যন্ত পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত ডাকাত গুলোকে আটক করা হয়।

আজ শুক্রবারে (১৩ জুন) সকাল ১১ টার সময় চকরিয়া থানা মিডিয়া সেল সেন্টার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। তারা চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনায় এলাকায় গ্রামীণ ব্যাংকের আওতায়ধীন ৩০০ একর মাছের প্রজেক্ট ডাকাতির সাথে জড়িত ছিল।

আটককৃত ডাকাতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সওদাগর ঘোনা এলাকার শামছুল আলমের পুত্র সাখাওয়াত হোসেন (৩২), একই এলাকার আবুল কাশেমের পুত্র মোহাম্মদ রাশেদ (২৮), একই এলাকার সৈয়দ আহমেদের পুত্র আকতার হোসেন( ২৭) এবং চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড রামপুর এলাকার মাহবুব আলমের পুত্র মোহাম্মদ হাশেম(২২)।

আটককৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি রেডমি কোম্পানির মোবাইল সেট ও একটি স্যামসাং কোম্পানির মোবাইল সেট উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে চকরিয়া থানায় ডাকাতি মামলা রুজু করা হয়েছে। উক্ত ডাকাত দল চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকার গ্রামীণ ব্যাংকের আওতায়ধীন ৩০০ একর মাছের প্রজেক্ট ডাকাতির সাথে জড়িত। এছাড়া তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সহ চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। এছাড়া আটককৃত ডাকাতদেরকে আদালতে প্রেরণ করা হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...