রবিবার, ১০ মে ২০২৬

ফেনীতে চট্টগ্রাম বিএফ শাহীন স্কুলের ছাত্রের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় নিখোঁজের পরদিন জাবের রাবিন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে ইউনিয়নের নগরকান্দি গ্রামের এছাক হাজী বাড়ি সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাবিন নগরকান্দি গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে। সে চট্টগ্রাম বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে রাবিন পরিবারের সঙ্গে বাড়িতে এসেছিল। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি সাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হয় রাবিন। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ও একটি সাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে রাবিনের মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

নিহতের বাবা ওমর ফারুক বলেন, আমার দুই যমজ ছেলের মধ্যে রাবিন বড় ছিল। সে সাঁতার জানত ও এলাকায় পরিচিত ছিল। বুধবার দুপুরে সুস্থভাবে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরে বিকেলে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। আমাদের ব্যবসা ও জায়গাজমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে কেউ আমার ছেলেকে হত্যা করতে পারে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটির বিচার চাই।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...