রবিবার, ১০ মে ২০২৬

মিরসরাইয়ে গোসলে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সালাহ উদ্দিন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ হাইতকান্দি এলাকার কাঠগড়িয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সালাহ উদ্দিন ওই এলাকার জহির উদ্দিনের ছেলে। সে সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

সালাহ উদ্দিনকে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে সালাহ উদ্দিন। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর ভেসে ওঠে তার নিথর দেহ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইতকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ হোসেন। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। অল্পবয়সী এক মেধাবী ছাত্র এভাবে প্রাণ হারাবে, তা কেউ কল্পনাও করেনি।’

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...