শনিবার, ২২ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে তাসনুবা আকতার চাঁদনী (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় ইউনিয়নের তালুকদার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু চাঁদনী ওই এলাকার ডামট্রাক চালক সাইফুদ্দীনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি থানার অফিসার ওসি নূর আহমেদ ।

জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদনী ও সাইফুদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ৫ মাস আগে পারিবারিক আলোচনার মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুড়-শাশুড়ীর সাথে ঝগড়া বিবাদ লেগে ছিল। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে বৃহস্পতিবার দুপুরে ঝগড়া হয়েছে। সন্ধ্যার দিকে খবর পেয়ে তার বাপের বাড়ির লোকজন এসে দেখতে পায় তাদের মেয়ের মরদের ফ্যানের সাথে ঝুলে আছে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহত গৃহবধুর নানা মোঃ আরিফুর রহমান মিয়া অভিযোগ করে বলেন, আমার মেয়ে মারা যাওয়ার পর নাতনিকে অনেক আদরে লালন পালন করে বিয়ে দিয়েছি। তাদের বিয়ে হয়েছে ৫ মাস। বিয়ের পর থেকে তার স্বামী ও তার পরিবারের লোকজন তাকে প্রায় মারধর করতো। এখন আমার নাতনিকে শ্বাশুড়-শাশুড়ি ও ননদে মিলে মেরে লাশটি ওড়না দিয়ে ঝুলিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে।

ওসি নূর আহমেদ বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...