বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদে‌শের সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দ করলো যুক্তরাজ্য: আলজাজিরা

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বাংলাদেশ সরকারের আইনি অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক এই সদস্যের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশে তদন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবেই যুক্তরাজ্য তার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা গ্রহণ করে।

বুধবার আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট) এসব তথ্য প্রকাশ করে। এক বিবৃতিতে আই-ইউনিট জানায়, যুক্তরাজ্যের এনসিএ’র এক মুখপাত্র জব্দের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি– এনসিএ চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে জব্দের আদেশ পেয়েছে। ’ পুলিশ সংস্থা এনসিএকে প্রায়ই ‘ব্রিটেনের এফবিআই’ বলা হয়।

সম্পত্তি জব্দের অর্থ হলো বাংলাদেশের সাবেক এ ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে থাকা তার ওই সম্পদ বিক্রি করতে পারবেন না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় সাইফুজ্জামানের এ সম্পদ জব্দের খবর এলো।

গত বছর কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশ করে, যুক্তরাজ্যে ৩৫০টিরও বেশি সম্পত্তির মালিক ৫৬ বছর বয়সী সাইফুজ্জামান চৌধুরী। এনসিএ তার সম্পদের ঠিক কতটুকু জব্দ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে আই-ইউনিট জানতে পেরেছে, জব্দ সম্পদের তালিকায় আছে লন্ডনের সেন্ট জনস ওঠে সাইফুজ্জামানের বিলাসবহুল বাড়িটিও। ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ডলারে কেনা বাড়িটির তথ্য ও চিত্রগ্রহণ করেছিলেন আল জাজিরার আই-ইউনিটের গোপন সাংবাদিক।

শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থাকাকালে সাইফুজ্জামান যে সম্পদ অর্জন করেছিলেন, তা নিয়ে তদন্ত করতে গিয়ে ওই বাড়িতে সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সাইফুজ্জামান সাংবাদিকদের সঙ্গে তার বিশ্বব্যাপী সম্পত্তির বৃত্তান্ত বিস্তারিত তুলে ধরেন। তিনি ব্যয়বহুল স্যুট ও ডিজাইনার ‘বেবি ক্রোক’ চামড়ার জুতা সম্পর্কে তার আগ্রহের কথা জানান।

তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বলেন। আল জাজিরার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আসলে তার ছেলের মতো। তিনি (শেখ হাসিনা) জানেন যে, এখানে আমার একটি ব্যবসা আছে। ’

আই-ইউনিটের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের মুদ্রা আইন অনুযায়ী একজন নাগরিক দেশ থেকে বিদেশে বছরে ১২ হাজার ডলারের বেশি পাঠাতে পারবেন না। তবে বন্দরনগরী চট্টগ্রামের প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান এ বার্ষিক সীমা অতিক্রম করে সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।

তদন্তে উঠে এসেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডন, দুবাই ও নিউইয়র্কের আবাসন খাতে ৫০ কোটি ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছেন। তবে এসব বিদেশি সম্পদের কোনো উল্লেখ তার বাংলাদেশে দাখিল করা আয়কর রিটার্নে নেই। এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা গত বছরের অক্টোবর মাসে।

এদিকে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...