কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকা থেকে বুলবুল আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার( ১০ জুন) রাত ৯ টা ৩০ মিনিটের সময় স্থানীয়রা ইদমনি এলাকাস্থ ইলিশিলা লালব্রীজ থেকে পেকুয়া যাওয়ার রাস্তার পাশে একজন অপরিচিত নারীর মরদেহ দেখতে পায়। স্থানীয়রা সাথে সাথে চকরিয়া থানা পুলিশকে খবর দেই। খবর পাওয়ার সাথে সাথে চকরিয়া থানার পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
চকরিয়া থানা পুলিশ অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় সনাক্তের জন্যে বিভিন্ন ধরনের চেষ্টা অব্যাহত রাখে। ফলে আজ (১১ জুন) সকাল ১০ টার দিকে উক্ত অজ্ঞাত নারীর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়। উক্ত নিহত নারীর নাম হচ্ছে বুলবুল আক্তার (২৬)। তিনি চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩নং ওয়ার্ড টেকপাড়া এলাকার আবদুল করিমের মেয়ে ও আবদুল গফুরের স্ত্রী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, নিহতের মরদেহের পরিচয় সনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার পেটে ছুরির দাগ পাওয়া গেছে। কে বা কারা হত্যা করছে তা এখনো সনাক্ত করা যায় নাই, তবে হত্যাকারীদেরকে সনাক্ত করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা করা হয়েছে।
আর এইচ/
