বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ঈদুল আজহায় চট্টগ্রামে চার লাখ ১৫ হাজার চামড়া সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঈদুল আজহায় চট্টগ্রামে এবার চার লাখ ১৫ হাজার ৩৫১ পিস পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। আজ (১০ জুন) সন্ধ্যায় আড়তদার সমিতি এই তথ্য জানিয়েছে।

আড়তদার সমিতি জানিয়েছে, চট্টগ্রামে চার লাখ ১৫ হাজার ৩৫০ পিস পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে গরুর চামড়া সংগ্রহ করা হয়েছে তিন লাখ ১৫ হাজার ৩৫১ পিস। মহিষের চামড়া ১০ হাজার ৫০০ পিস। ছাগলের চামড়া ৫২ হাজার ৫০০ পিস।

এদিকে ন্যায্যদাম না পেয়ে হাজার হাজার চামড়া রাস্তায় ফেলে দিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এতে বড় ধরনের লোকসান গুনতে হয়েছে তাদের। সিটি কর্পোরেশন রাস্তা থেকে সংগ্রহ করে তা ডাম্পিং স্টেশনে ফেলে দিয়েছে।

২০২০ সালেও চট্টগ্রামে বিপুল সংখ্যক চামড়া নষ্ট হয়ে গিয়েছিল। চামড়া বিক্রি করতে না পেরে হাজার হাজার চামড়া রাস্তায় ফেলে দিয়েছিল মৌসুমি ব্যবসায়ীরা। সিটি করপোরেশন রাস্তা থেকে অন্তত এক লাখ পিস চামড়া সংগ্রহ করে ডাম্পিং স্টেশন পুঁতেছিল।

আড়তদার সমিতির সাবেক সভাপতি মুসলিম উদ্দিন বলেন,সরকারের বেঁধে দর নিয়ে বুঝতে পারেনি মৌসুমি ব্যবসাীরা। সরকার লবণযুক্ত চামড়ার দর বেঁধে দিয়েছে। একটা চামড়ায় শ্রমিক, লবণ ও অন্যান্য খরচ মিলে ৪০০-৪৫০ টাকা খরচ পড়ে। মৌসুমি ব্যবসায়ী তা না বুঝে ৪০০-৬০০ টাকা দরে কাঁচা চামড়া কিনেছেন।

তিনি আরো বলেন, আত্মীয় স্বজনদের কাছ থেকে ধারদেনা করে আমরা চামড়া সংগ্রহ করি। ব্যাংক আমাদের কোন লোন দেয় না। টাকার অভাবে আমরা ভালোভাবে চামড়া কিনতে পারি না। সরকার আমাদের লোনের ব্যবস্থা করে দিলে চামড়া ব্যবসায়ীরা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...