ঢাকার পর এবার চট্টগ্রামেও তিন জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। গত দুইদিনে চট্টগ্রামে মোট তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তবে তারা করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। চলতি বছর চট্টগ্রামে এটি প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা।
মঙ্গলবার (১০ জুন) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
তিনি জানান, নগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মা ও শিশু হাসপাতালে আরও দুজন রোগী শনাক্ত হন।
সিভিল সার্জন আরও জানান, এই মুহূর্তে নগরের সরকারি হাসপাতালগুলোতে করোনা কিটের কিছুটা সংকট রয়েছে। কয়েকদিনের মধ্যে কিট আসলে এ সংকট কেটে যাবে।
তবে বেসরকারি হাসপাতালগুলোতে এ সংকট নেই। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আর এইচ/
