বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশে অনলাইনে মামলা ও জিডি গ্রহণ শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে সারা দেশে অনলাইনে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণের কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। এই উদ্যোগের ফলে এখন আর থানায় গিয়ে জিডি বা মামলা করার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১০ জুন) গাজীপুর মহানগরীর গাছা থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পুলিশের সংস্কারের অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় অনলাইনে মামলা ও জিডি গ্রহণের প্রক্রিয়া চালু হবে। একইসঙ্গে রিমান্ডে নেওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ করার জন্য কাঁচের ঘর তৈরি করা হবে, যাতে বাইরে থেকেই দেখা যায়—আসামির সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে।”

এ সময় তিনি আরও বলেন, “মামলা বাণিজ্যের সঙ্গে কেউ জড়িত থাকলে—সে পুলিশ হোক বা অন্য কোনো পোশাকধারী—তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অনেক কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে।”

গাছা থানার অবকাঠামো পরিদর্শনের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের অনেক থানায় নিজস্ব ভবন না থাকায় ভাড়া করা ভবনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গাছা থানায় পুলিশ সদস্যদের থাকা ও খাওয়ার ব্যবস্থা দেখতে এসেছি।”

জুলাই-আগস্ট মাসে দায়ের করা কিছু হত্যা মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এসব মামলার বাদী জনগণ। আসামির সংখ্যাও বেশি। কে দোষী আর কে নির্দোষ—তা নির্ণয় করে তদন্ত শেষ করতে কিছুটা সময় লাগছে।”

বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে তিনি বলেন, “দুর্নীতি কন্ট্রোলে আনতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।”

পরিদর্শনকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল খান, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর মোহাম্মদ নাসির উদ্দিন, গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...