চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইন এমকে সুপারমার্কেটের দ্বিতীয় তলায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেল সোয়া ৩টার দিকে তামাকুমন্ডি লেইন এমকে সুপারমার্কেটের দ্বিতীয় তলায় এম আর ফ্যাশন নামে একটি দোকানে আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে বিকাল ৪টা ১৫ মিনিটে আগুন নির্বাপণ করেছে বলে ঘটনাস্থল থেকে জানান চট্টগ্রাম নিউজের সিনিয়র রিপোর্টার মো.. ইছহাক হোসেন।
এদিকে ফায়ার সার্ভিস বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত অপারেটর জানান, বিকেল ৩টা ১৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপণের চেষ্টা করে এবং বিকাল ৪টা ১৫ মিনিটে আগুন
নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার কারেন দোকানের বড় কােনাে ক্ষয়ক্ষতি হয়নি।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নির্বাপণের পরে তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
