বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ – সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের জন্য বাফুফের ৬ নির্দেশনা ‎

খেলাধুলা ডেস্ক:

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সন্ধ্যা সাতটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া সেই ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য ছয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (৯ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেসব নির্দেশনার কথা জানিয়েছে বাফুফের মিডিয়া বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচ সাতটায় শুরু হলেও দর্শকদের জন্য বেলা দুইটায় খোলা হবে স্টেডিয়ামের গেট। নকল ও জাল টিকিট নিয়ে কেউ ধরা পড়লে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৫ মার্চ একই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না স্বাগতিকেরা। এ জন্য ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে।

গত ২৪ মে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের জন্য ১৮ হাজার ৩০০ টিকিট ছাড়ার পর রাতারাতি সব টিকিট বিক্রি হয়ে যায়। যদিও সাইবার হামলাসহ নানা জটিলতায় অনেক সমর্থক টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন। এরপরও ম্যাচটি নিয়ে দর্শকদের উন্মাদনার কমতি নেই।

সাধারণ দর্শকদের কথা চিন্তা করেই গ্যালারিতে প্রবেশ নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় স্টেডিয়ামের গেট ৩–এ প্রবেশের জন্য বাইরের গেটে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। দৈনিক বাংলা থেকে রাউজক ভবন পর্যন্ত লাইনে দাঁড়ানোর জন্য দুটি লেন থাকবে। যার একটি যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হবে।

যাঁরা টিকিট ছাড়া আসবেন, তাঁদের স্টেডিয়ামে ঢোকার কোনো উপায় নেই বলে জানিয়ে রেখেছে বাফুফে। তবে টিকিটবিহীন দর্শকদের বড় পর্দায় খেলা উপভোগ করতে বলা হয়েছে। জানা গেছে, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বড় পর্দায় ম্যাচটি দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো ব্যাগ, বোতল ও অতিরিক্ত সামগ্রী নিয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না দর্শকেরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...