রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ঈদের ছুটিতে নগরবাসীর নিরাপত্তায় সিএমপি’র নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে টানা ১০ দিনের ছুটিতে চট্টগ্রামে নগরবাসীর নিরাপত্তায় বিশেষ নির্দেশনা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নগরবাসীর প্রতি এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদ-উল-আযহা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাসা-বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। সচেতন নাগরিক হিসেবে ঈদের উৎসবকে আনন্দময় ও সকলের জন্য নিরাপদ করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে। এ লক্ষ্যে নিম্নবর্ণিত পদক্ষেপ গ্রহণ করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে।

সিএমপির নির্দেশনাগুলো হলো—

* কোরবানির পশুবাহী গাড়িগুলো নির্দিষ্ট স্থানে লোড ও আনলোড করুন।

* পশুর হাটে অজ্ঞানপার্টি, মলমপার্টি হতে সাবধান থাকতে হবে। জালনোট সম্পর্কে সচেতন থাকতে হবে এবং লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। পশু বিক্রয় করা অর্থ ব্যাংকে জমা রাখা ও নগদ অর্থ স্থানান্তরে মানি এস্কর্ট সেবা গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে।

* কোরবানির পশু পরিবহন, পশুর হাটে চাঁদাবাজি সংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ পুলিশকে অবগত করুন। অনলাইনে কোরবানির পশু কেনায় সতর্কতা অবলম্বন করতে হবে।

* কোরবানির পশু রাস্তার ওপরে জবাই না করে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে অথবা মহল্লার কোন নির্ধারিত স্থানে জবাই করুন এবং দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ কাজে সহায়তা করুন।

* বাসা-বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে। যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্বপালনে নিয়োজিত রাখা যেতে পারে, যাতে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তার সার্বিক তদারকি করতে পারেন।

* বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান ছাড়ার আগে দরজা-জানালা সঠিকভাবে তালা মেরে যেতে হবে। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে।

* বাসা-বাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা এ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে।

* বাসা-বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা বসাতে হবে এবং সেগুলো সচল থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

* রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করতে হবে।

* অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে রেখে যেতে হবে। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নেওয়া যেতে পারে।

* বাসা-বাড়ি ছাড়ার আগে প্রতিবেশী বা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের বাসার দিকে খেয়াল রাখতে অনুরোধ করতে এবং ফোনে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

* ভাড়াটিয়ারা আগেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসায় না থাকার বিষয়টি জানাবেন। অনুমতি ছাড়া কেউ যেন বাসা বা প্রতিষ্ঠানে ঢুকতে না পারে, এ বিষয়ে বাসা বা প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে সতর্ক করতে হবে।

* বাসা বা প্রতিষ্ঠানের গাড়ির গ্যারেজ সুরক্ষিত রাখতে হবে।

* বাসার জানালা-দরজার পাশে কোনো গাছ থাকলে অবাঞ্ছিত শাখা-প্রশাখা কেটে ফেলতে হবে যাতে অপরাধীরা গাছের শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় ঢুকতে না পারে। মহল্লায় বা বাড়ির সামনে সন্দেহজনক কাউকে বা কোনো দুষ্কৃতকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।

* ঈদে মহল্লা বা বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।

* ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে রাইডিং করবেন না। এতে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।

* জরুরি প্রয়োজনে পুলিশি সহায়তার জন্য সিএমপি কন্ট্রোল- ০১৩২০-০৫৭৯৯৮ এ যোগাযোগ করা যাবে। এ ছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমেও পুলিশের সেবা পাওয়া যাবে।

আইন মেনে চলুন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করুন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...