সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

রোনালদোর গোলে ফাইনালে পর্তুগাল

খেলাধুলা ডেস্ক:

উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে পর্তুগাল। বুধবার (৪ মে) দিবাগত রাতে জার্মানির মিউনিখ শহরের ঐতিহাসিক আলিয়ান্‌জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে উত্তেজনা ও প্রতিযোগিতার কোনও ঘাটতি ছিল না।

ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো শেষদিকে গোল করে জয় নিশ্চিত করলেও, পর্তুগিজদের জয়ের নেপথ্য নায়ক ছিলেন লেফট ব্যাক নুনো মেন্ডেস। দুর্দান্ত এক পারফরম্যান্সে পুরো ম্যাচজুড়ে আলো ছড়ান এই লেফট-ব্যাক।

তবে অ্যালিয়াঞ্জ আরেনায় ম্যাচের শুরুটা ছিল জার্মানির নিয়ন্ত্রণে। প্রথম ২০ মিনিটেই লিয়ন গোরেৎজকার একটি জোরালো শটসহ দুইবার দারুণ সেভ করে পর্তুগালকে রক্ষা করেন গোলরক্ষক দিয়োগো কস্তা। বিরতির ঠিক পরপরই পর্তুগালের গোলের বড় সুযোগ আসে। নুনো মেন্ডেসের দারুণ এক ক্রসে রোনালদো এগিয়ে এসে শট নেন, কিন্তু বল চলে যায় বাইরে।

সেই হতাশার পরপরই জার্মানি ম্যাচে এগিয়ে যায়। জোশুয়া কিমিখের নিখুঁত পাসে ফ্লোরিয়ান ভার্টজ মাথা ছুঁইয়ে গোল করেন। ভিএআর সেই গোল নিয়ে সন্দেহ করলেও রেফারি মাঠের সিদ্ধান্তই বহাল রাখেন।

৬২ মিনিটে পর্তুগালের হয়ে মাঠে নেমেই ম্যাচে সমতা ফেরান ফ্রান্সিসকো কনসেইসাও। দূরপাল্লার এক বাঁকানো শটে জার্মান গোলরক্ষক টার স্টেগেনকে পরাস্ত করেন তরুণ এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের শেষদিকে তার টানা দুই শট রুখে দেন স্টেগেন, তবে শেষ রক্ষা হয়নি।

৬৮ মিনিটে অবশেষে ম্যাচের জয়সূচক গোলটি করেন রোনালদো। নুনো মেন্ডেসের পাস থেকে গোল করতে ভুল করেননি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এই গোলেই ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল।

পর্তুগালের এই জয়ে বড় অবদান রেখেছেন অভিজ্ঞ খেলোয়াড়রা। রোনালদো আবারও প্রমাণ করেছেন যে বড় মঞ্চে তিনিই দলের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা। পাশাপাশি তরুণ ফ্রান্সিসকো কনসেসাওয়ের পারফরম্যান্স ছিল দারুণ প্রশংসনীয়। অন্যদিকে জার্মানির হয়ে ভার্টজ একটি গোল করলেও দলের মাঝমাঠ এবং রক্ষণভাগ কিছুটা দুর্বলতা দেখিয়েছে শেষ মুহূর্তে।

এই জয়ের মাধ্যমে পর্তুগাল এখন নেশনস লিগ ২০২৫-এর ফাইনালে পৌঁছে গেল। যেখানে তারা অপর সেমিফাইনাল বিজয়ীর মুখোমুখি হবে। আর সেটা হতে পারে ফ্রান্স কিংবা স্পেন। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে, যা ইতোমধ্যেই ফুটবল ভক্তদের উত্তেজনার পারদ বাড়াতে শুরু করেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...