সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

ঈদ যাত্রায় কোনো পরিবহনে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত ভাড়া নেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করার দরকার আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তিনি বলেন, গতবার যে ভাড়া ছিল এবারও বাস ভাড়া একই আছে। বাস টার্মিনালে চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। কেউ যাতে বেশি ভাড়া নিতে না পারে সে বিষয়ে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ সচেতন রয়েছে।

তিনি আরও বলেন, কোথাও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ থাকলে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

লেফটেন্যান্ট জেনারেল(অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সড়কপথে ডাকাতি প্রতিরোধে প্রত্যেক যাত্রীর ছবি নেওয়া হবে।
তিনি বলেন, প্রত্যেক বাসে ড্রাইভারসহ তিনজন স্টাফ থাকে। এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা যাতে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও মালিকপক্ষকে অবহিত করতে পারে- সে ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, সড়কপথে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। তাছাড়া এ বিষয়ে পুলিশ, সেনাবাহিনী, নৌ বাহিনী, কোস্ট গার্ড, বিজিবি সবাই সচেতন আছে। যার যার অবস্থান থেকে সবাই দায়িত্ব পালন করছে।

এর আগে উপদেষ্টা কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, এ পর্যন্ত ৩১টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে ৪ থেকে ৫টা ট্রেন সামান্য লেট ছাড়া সকল ট্রেনই যথাসময়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। পরবর্তী সময়ে আরও ৩৫টি ট্রেন ছাড়বে। সেগুলোও যথাসময়ে স্টেশন ছেড়ে যাবে বলে আশা করছি।

তিনি বলেন, এবার টিকেটে কোনো রকম কালোবাজারি হয়নি। ট্রেনের ছাদে যাতে কোনো যাত্রী যাত্রা করতে না পারে- সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। একই সঙ্গে জনগণকে সচেতন করার অনুরোধ করেন তিনি।

সূত্র : ইউএনবি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...