সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে এলজিইডি’র ১৫০ কিঃমিঃ সড়কের ক্ষতি

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে  টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড় ধসের কারনে যোগাযোগ ব্যবস্থার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারনে বান্দরবান জেলা সদরের সাথে জেলার প্রায় সবগুলো উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষয়ক্ষতি হয়েছে।

সড়কের উপর পাহাড় ধস, সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে বৃহৎ আকারের ফাটল, সড়কের পাশে মাটি সরে গিয়ে রাস্তার একপাশ পুরোপুরি ধসে যাওয়ার এমন সব দৃশ্য চোখে পড়বে জেলার লামা টু সুয়ালক সড়ক,হলুদিয়া ভাগ্যকুল সড়ক,থানচি বলিপাড়া সড়ক,রুমা পলিকা পাড়া সড়ক,আলীকদম টু দোছড়ি সড়ক,নাইক্ষ্যংছড়ি টু আলীকদম সড়ক,নাইক্ষ্যংছড়ি টু তুম্ব্রু সড়ক,গাজালিয়া টু ফাইতং সড়ক,রোয়াংছড়ি, সড়ক সহ আরো গুরুত্বপূর্ণ কিছু সড়কে।

বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর দেয়া তথ্য মতে জেলায় টানা কয়েক দিনের বৃষ্টিপাত ও বৃষ্টিপাতে সৃষ্ট  পাহাড়ি ঢলের পানিতে এলজিইডির ইনভেনটরি ভুক্ত জেলা সদর ও উপজেলায় মিলিয়ে ৯০০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে প্রায়১৫০ কিলোমিটার পাকা সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সরজমিনে জেলার হলুদিয়া,ভাগ্যকুল,সুয়ালক,রোয়াংছড়ি,কালাঘাটা,লিরাগাও,খানসামা,বাঘমারা সহ কয়েকটি এলাকায় পরিদর্শন করে রাস্তাঘাটের ক্ষতির বিষয়ে স্থানীয় বসবাসকারী জনসাধারণের সাথে কথা বল্লে তারা জানায় দীর্ঘ ৭ দিনের বৃষ্টিপাত,পাহাড়ি ঢলের কারনে পাহাড়ি রাস্তার মাটি সরে গেছে কয়েকটি স্থানে,এখন উপজেলা হতে কৃষিজাত পণ্য পরিবহনের ক্ষেত্র অনেক সময় নৌ পথ ব্যবহার করা লাগছে,নৌ পথে পণ্য আনায়ন ও যাতায়াত অনেকটা ব্যয়বহুল হওয়ায় বিপাকে পরেছেন তারা ,খুব দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা না হলে স্থানীয় বসবাসকারী জনসাধারণের যাতায়াতের অসুবিধার পাশাপাশি অভ্যন্তরীন ব্যবসা বানিজ্যের  উপর এর বিরুপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন তারা।

এদিকে রোয়াংছড়ি উপজেলার স্থানীয় বাসিন্দারা জানান এবারের  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার কয়েকটি ব্রীজ, কালভার্ট সহ বেশ কয়েকটি ইটের রাস্তা ও পিচের রাস্তা,এ সকল রাস্তা ব্যবহার করে স্থানীয় বাসিন্দারা জেলায় যাতায়াত করতেন,আশা করছি রাস্তাগুলো মেরামতে এলজিইডি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

এলজিইডি বান্দরবান এর উপসহকারী প্রকৌশলী হৃদয় দত্ত জানান এবারের ধারাবাহিক বৃষ্টিপাতের কারনে জেলা ও উপজেলা মিলিয়ে এলজিইডির ইনভেনটরী ভুক্ত ৯০০ কিলোমিটার পাকা রাস্তার ভেতর ১৫০ কিঃ মিঃ সড়কের ক্ষতির তালিকা আমাদের কাছে এসেছে,এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে ক্ষয়ক্ষতির তালিকা  পাঠানো প্রক্রিয়াধীন আছে।

সিনিয়র সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন জানান এ বছর অতিবৃষ্টিপাত ও পাহাড় ধসের কারনে বেশ কিছু সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত যে হিসেব আমাদের হাতে পৌছেছে সে হিসেবে ক্ষতির পরিমান ৬৩ কোটি টাকা ধাড়াবে।

ক্ষয়ক্ষতির বিষয়ে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর  চট্টগ্রাম নিউজ কে বলেন ইতিমধ্যে মাঠ পর্যায়ে সার্বিক ক্ষয়ক্ষতির তালিকা করা হয়েছে,তা পর্যালোচনায় দেখা যায় ইনভেনটরি ভুক্ত ৯০০ কিলোমিটার পাকা রাস্তার মধ্যে ১৫০ কিলোমিটার পাকা রাস্তাই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে,গ্রামীণ সড়কেরও ক্ষতি হয়েছে, যা মেরামতের জন্য ৬৩ কোটি টাকা লাগবে,আমরা ইতিমধ্যে আমাদের ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে অবগত করেছি।খুব দ্রুততম সময়ে প্রকল্প গ্রহণের মাধ্যমে জেলা ও উপজেলার ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা মেরামতের উদ্যোগ গ্রহণ করে যোগাযোগ ব্যবস্থা আবারো স্বাভাবিক করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...