সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, মূল হোতা গ্রেপ্তার সোহেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূল হোতা আবুল হোসেন সোহেলকে (৩৬) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ। 

গ্রেপ্তারকৃত সোহেল চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৪ জুন) সকালে পটিয়ার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির ডিবি (পশ্চিম) বিভাগের একটি সূত্র জানায়, আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. ইউসুফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ করেন। তার দাবি, গত ১৯ মে তার ভাই জহিরুল ইসলামের মোবাইলে অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে ‘চট্টগ্রাম ডিবির প্রধান’ পরিচয় দেন এবং বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

পরে অ্যাডভোকেট ইউসুফ নিজে ওই নম্বরে কল করলে তাকেও একইভাবে ভয়ভীতি দেখানো হয় এবং মামলার নাম বাদ দেওয়ার শর্তে কথিত ডিবি কর্মকর্তা বিকাশে অর্থ পাঠাতে বলেন। কয়েক ধাপে মোট ২ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করেন তিনি। এরপর আরও অর্থ দাবির পর তিনি প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে সরাসরি ডিবি কার্যালয়ে যান এবং লিখিত অভিযোগ করেন।

সিএমপি সূত্র আরও জানায়, গোয়েন্দা বিভাগ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এবং একই ধরনের প্রতারণার শিকার আরও কয়েকজন ভুক্তভোগীর সন্ধান পায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সোহেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তার চক্রের সদস্যরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ফোন করে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা আদায় করতেন।

উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, এই ধরনের প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের ভয়ভীতিতে পড়ে অপরিচিত নম্বরে অর্থ পাঠানো থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...