বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে পোশাক কারখানা থেকে চুরি হওয়া ১২৩ রোল কাপড়সহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন একটি পোশাক কারখানা থেকে চুরি হওয়া ১২৩ রোল নীট কাপড়সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) দিবাগত রাত দেড়টায় বায়েজিদ থানাধীন এলাকার একটি পোশাক কারখানা ও নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে এসব কাপড় উদ্ধার করা হয়। এসব কাপড়ের আনুমানিক মূল্য ২৫ লাখ ৮৩ হাজার টাকা।

গ্রেপ্তাররা হলেন- মো. মহিউদ্দিন রাকিব (২৬), মো. বিল্লাল হোসেন (৩৪), মো. হাসান (৩২), মো. মোরশেদ আলম (২৬) ও আবু রায়হান (৩৯)।

পুলিশ জানায়, হাটহাজারী রোডের শাহনূর মার্কেটে পূর্ণা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা থেকে গত ২৯ মে কারখানার কাটিং ম্যানেজার নূর নবী, স্টোর ম্যানেজার মোহাম্মদ সাইমুম ইসলাম, সহকারী স্টোরকিপার মো.মহিউদ্দিন রাকিব তাদের দুই সহযোগী বিল্লাল হোসেন ও হাসানের মাধ্যমে চায়না থেকে আমদানি করা ১২৩ রোল নীট কাপড় কার্ভাডভ্যানের মাধ্যমে চুরি করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন রাকিবকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে, পিলখানা এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে বিল্লাল জানান, চুরি করা ৬৪ রোল নীট কাপড় হাসানের মাধ্যমে বায়েজিদ এলাকার বিডি জুট ফ্যাশন লিমিটেড নামে একটি গার্মেন্টসে এবং অবশিষ্ট ৫৯ রোল নীট কাপড় নারায়ণগঞ্জ শহরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। পরে বিডি জুট ফ্যাশন কারখানার সামনে থেকে কার্ভাডভ্যানসহ অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, হাসানের তথ্যমতে- বিডি জুট ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানার গোডাউনে অভিযান পরিচালনা করে মোরশেদ আলম এবং আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় কারখানার গোডাউন থেকে চুরি যাওয়া ৬৪ রোল নীট কাপড় উদ্ধার করা হয়। এরপর নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন উকিপাড়ার একটি মার্কেটের ভেতর মোহাম্মদ ট্রেডার্স নামে একটি গোডাউন থেকে আরও ৫৯ রোল নীট কাপড় উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

আরও পড়ুন

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...