মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার 

সাতকানিয়া যৌথবাহিনীর অভিযানে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী।

শনিবার বিকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়ার বাসিন্দা ফরিদ উদ্দিনের ভাড়া বাসার তৃতীয় তলার ১১০ নম্বর ফ্ল্যাট থেকে নুরুন্নাহার বেগম (৪৫) নামে এক  মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ওই মহিলা কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা এজাহার হোসেনের মেয়ে । তিনি দীর্ঘদিন ধরে সাতকানিয়ায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানিয়েছেন।

জানা যায়, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার একটি ভাড়া বাসায় ইয়াবার চালান ক্রয়-বিক্রয় হবে এমন গোপন সংবাদ পায় যৌথ বাহিনী।

পরে তারা (যৌথবাহিনী) সেখানে গিয়ে নুর নাহার বেগমকে হাতেনাতে আটক করেন। পরে নুরুন্নাহারকে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ১৫টি সিম কার্ড, ৭টি ভোটার আইডি কার্ড, ১টি এন্ড্রয়েড ফোন, ১৫টি জন্মনিবন্ধন ও ২টি টেকনাফ শাখা কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ টেকনাফের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...