বুধবার, ২৭ মে ২০২৬

চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া টানা ৩ দিন ভারী বষণে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। 

বুধবার থেকে একটানা বৃষ্টি শুরু হওয়াতে মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। ভারী বর্ষণের ফলে প্রান্তিক কৃষকদের ফসলাদি নষ্ট হওয়ার পথে। ঘূর্ণিঝড় “শক্তি” র প্রভাবে সারাদেশে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা আগে থেকে জানিয়েছিল আবহাওয়া অফিস।

চকরিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে অনেক নিচু জায়গা পানি বন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া টানা ভারী বর্ষণের ২দিন যাবৎ চকরিয়া বিদ্যুৎবিহীন হিসেবে রয়েছে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বাতাসের গতি বৃদ্ধি পাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

ফলে বিদ্যুৎ চালিত টমটম ও ইজিবাইক রাস্তায় তেমন দেখা যাচ্ছে না। ফলে মানুষের যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে। এছাড়া বিদ্যুৎ না থাকায় মানুষের বাড়ির কাজকর্মও ব্যাহত হচ্ছে।

টানা ভারী বৃষ্টি পাতের কারণে মানুষ কুরবানী হাটে গরু তুলতে পারছে না। প্রান্তিক খামারিরা বলেন, বৃষ্টির তীব্রতা যদি একটু কমে যেত আমরা কুরবানি হাটে গরু তুলতে পারতাম। কারণ, বৃষ্টির তীব্র বেশি হওয়াতে অনেক ক্রেতা গরু ক্রয় করতে আসবে না ফলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে।

চকরিয়া পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, বিদ্যুৎ চালু করার জন্য বিদ্যুতের লাইন গুলো চেক করা হচ্ছে। ভারী বৃষ্টি পাতের পাশাপাশি বাতাসের গতিও ছিল বেশি সে জন্য অনেক জায়গায় বিদ্যুতের তারে সমস্যা হয়েছে। সে গুলো মেরামত করে দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০)...